News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরে ও রাজস্থানের সারদাশহর বিধানসভা আসনে কংগ্রেস এগিয়ে, ওডিশার পদমপুরে বিজেডি
Image

ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরে ও রাজস্থানের সারদাশহর বিধানসভা আসনে কংগ্রেস এগিয়ে, ওডিশার পদমপুরে বিজেডি

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল প্রদেশের পাশাপাশি ৫টি রাজ্যে শুরু হয়েছে উপ-নির্বাচনের ভোটগণনা। উত্তর প্রদেশের মইনপুরী লোকসভা আসনের পাশাপাশি রামপুর ও খাতাউলি, ওডিশার পাদমপুর, রাজস্থানের সর্দারশহর, বিহারের কুরহানি ও ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভার আসনের উপনির্বাচনের গণনাও চলছে।এদিন প্রাপ্ত খবর অনুসারে, ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভা উপ-নির্বাচনে প্রাথমিক প্রবণতায় কংগ্রেস এগিয়ে। নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে, কংগ্রেস প্রার্থী সাবিত্রী মনোজ মান্ডবী সকাল ১০টা পর্যন্ত ১৯০৭ ভোটের ব্যবধানে ভানুপ্রতাপপুরে এগিয়ে ছিলেন। পিছিয়ে রয়েছেন বিজেপির ব্রহ্মানন্দ নেতাম।

ওডিশার পাদমপুর বিধানসভা উপনির্বাচনের ফলাফল: প্রথম রাউন্ডের পরে, পদমপুরে এগিয়ে বিজেডি প্রার্থী বর্ষা সিং বারিহা। ক্ষমতাসীন বিজেডি প্রার্থী বর্ষা সিং বারিহা সহ ১০ জন প্রার্থী ছিলেন, প্রয়াত বিধায়ক বিজয় রঞ্জন সিং বারিহার কন্যার এই কেন্দ্রের প্রার্থী৷ বিজেপি প্রাক্তন বিধায়ক তথা পার্টির কৃষক মোর্চার সভাপতি প্রদীপ পুরোহিতকে প্রার্থী করেছে এবং তিন বারের বিধায়ক সত্য ভূষণ সাহু কংগ্রেস প্রার্থী।রাজস্থানের সর্দারশহর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী অনিল কুমার শর্মা এগিয়ে রয়েছেন। দীর্ঘ অসুস্থতার পরে কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মার মৃত্যুর পরে রাজস্থানের সর্দারশহর আসনে ভোট হয়৷ এই আসনে তাঁর ছেলে অনিল কুমার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিজেপি সেখানে প্রাক্তন বিধায়ক অশোক কুমারকে প্রার্থী করেছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top