News Flash

  • Home
  • বাণিজ্য
  • ফের রেপো রেট বৃদ্ধি রিজার্ভ ব্যাংকের, সমস্ত ঋণেই বাড়তে পারে মাসিক কিস্তি
Image

ফের রেপো রেট বৃদ্ধি রিজার্ভ ব্যাংকের, সমস্ত ঋণেই বাড়তে পারে মাসিক কিস্তি

মুম্বই, ৭ ডিসেম্বর (হি.স.) : ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক। বুধবার ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এর ফলে রেপো রেট বৃদ্ধির হার ৬.২৫ শতাংশে গিয়ে দাঁড়াল। এর ফলে গাড়ি বা গৃহঋণের ইএমআই আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাড়তে পারে অন্যান্য ঋণের ইএমআইও।

আগেই আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি করেই আরও একবার রেপো রেট বৃদ্ধির পথে হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ৫ ডিসেম্বর শুরু হওয়া মানিটারি পলিসি কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। রেপো রেট বাড়ানো হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট। যার অর্থ আরবিআই প্রদত্ত লোনে এবার সুদ বাড়ল আরও ০.৩৫ শতাংশ। চলতি আর্থিক বছরের হিসেবে আগেই ৪ বার রেপো রেট বৃদ্ধি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এবারের বৃদ্ধি নিয়ে তা বেড়ে হল ২.২৫ শতাংশ। অর্থাৎ গত পাঁচ বারে শেষ সাত মাসে আরবিআই মোট ২২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করেছে।
মূলত, দেশে যখন মূল্যবৃদ্ধি চড়তে থাকে, তখনই দেশে মুদ্রাস্ফীতির উপর লাগাম টানতে রেপো রেট বৃদ্ধির পথে হাঁটে ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্ক মনে করে, রেপো রেট বাড়ালে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top