নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সমাপ্ত হলো খোয়াইয়ের দুই সপ্তাহব্যাপী হস্ততাঁত বস্ত্রমেলা৷একুশে নভেম্বর থেকে বসেছিল মেলার আসর৷খোয়াই সরকারী দ্বাদশ সুকল মাঠে আয়োজিত মেলার সমাপ্তি ছিল রবিবার৷ হস্ততাঁত বস্ত্রমেলা এবার সবদিক দিয়েই সফল বলে দাবী করলেন খোয়াই মিলন তন্তুবায় সমবায় সমিতির চেয়ারম্যান বিজয় কুমার দেবনাথ৷তিনিই দুই সপ্তাহের মেলার মূল তদারকীর দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করেন৷মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে তিনিই সভাপতিত্ব করেন৷বিজয় কুমার দেবনাথ জানান, এবার খোয়াই হস্ততাঁত বস্ত্রমেলায় মোট স্টলের সংখ্যা ছিল তিপ্পান্নটি৷ এরমধ্যে বহির্রাজ্যের ছিল মোট চারটি স্টল৷এগুলোর মধ্যে ছিল উত্তর প্রদেশের দুটি, কলকাতা ও আসাম থেকে একটি করে৷বাকী স্টলগুলো ছিল রাজ্যের বিভিন্ন মহকুমার৷বিজয় বাবু জানালেন, হস্ততাঁত বস্ত্রমেলা রাজ্যের তাঁতশিল্পের বিকাশ , প্রচার ও প্রসারে অনেকটাই সহায়তা করে৷তাঁতশিল্পীরা নিজেদের উৎপাদিত পণ্যসম্ভার এসব মেলায় বিক্রি করার সুযোগ পান৷মেলায় আসার সুবাদে তাঁতশিল্পীরা নিজেদের মধ্যে মতামত বিনিময়ের সুযোগ লাভ করেন৷পণ্যসম্ভার উৎপাদনে তারা অধিক উৎকর্ষতার বিচার বিবেচনা করতে পারেন৷প্রসংগক্রমে তিনি তথ্য দিয়ে জানান , রাজ্যে বর্তমানে মোট সাইত্রিশ হাজার চারশ সাতাশ জন তাঁতশিল্পী রয়েছেন৷ বিজয় বাবু জানালেন যে, এবারের খোয়াই হস্ততাঁত বস্ত্র মেলায় চৌদ্দ দিনে মোট চৌদ্দ লক্ষ টাকার মালামাল বিক্রি হয়েছে৷যা খুবই আশাব্যঞ্জক৷ এছাড়াও তিনি জানান যে, মেলার চৌদ্দ দিনেই প্রতি সন্ধ্যায় মঞ্চে ছিল রকমারী উপস্থাপনার মনমাতানো সাংসৃকতিক অনুষ্ঠান৷এতে স্থানীয় শিল্পীরা আন্তরিক সাবলীলতায় নৃত্য ও সংগীতে অংশ নেন৷প্রতি সন্ধ্যার অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় শিল্পীদের বিভিন্ন উপস্থাপনার সুযোগ করে দেওয়া হয়৷যার মধ্য দিয়ে সংসৃকতির বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা নিজেদের সংসৃকতি চর্চার সুযোগ পেলেন৷এরমধ্য দিয়ে তারা নিজেদের সংসৃকতি চর্চাকে আরো বিকশিত করার সুযোগ পেলেন৷বিজয় কুমার দেবনাথ জানালেন, রবিবার সন্ধ্যায় হস্ততাঁত বস্ত্রমেলার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের হস্ততাঁত কারু ও রেশমশিল্প দপ্তরের অধিকর্তা কুন্তল দাস, খোয়াই জেলাশাসক দিলীপ কুমার চাকমা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস৷ তনি জানান, রাজ্যের হস্ততাঁত কারু ও রেশমশিল্প দপ্তরের উদ্যোগে আয়োজিত হলেও মেলার সুষ্ঠু পরিচালনা ও সার্বিক তত্বাবধানের দায়িত্ব বর্তেছিল মিলন তন্তুবায় সমবায় সমিতির ওপর৷সংস্থার চেয়ারম্যান হিসেবে তিনি নিজে এজন্য সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন৷

সমাপ্ত হল খোয়াইয়ের দুই দিনব্যাপী হস্ততাঁত ও বস্ত্র মেলা
Tags:
Releated Posts
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…


















