News Flash

  • Home
  • দিনের খবর
  • সপরিবারে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পুজোও দিয়েছেন মন্দিরে
Image

সপরিবারে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পুজোও দিয়েছেন মন্দিরে

আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আহমেদাবাদের নারানপুরায় এএমসি সাব-জোনাল অফিসে গিয়ে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোট দিতে সোমবার সকালে নারানপুরার এএমসি সাব-জোনাল অফিসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গেই ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। অমিত শাহের ছেলে ও বিসিসিআই সচিব জয় শাহও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট দেওয়ার পর সপরিবারে মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেন। অমিত শাহ, তাঁর স্ত্রী সোনাল শাহ, ছেলে জয় শাহ আহমেদাবাদের একটি মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেন। বেশ কিছুটা সময় মন্দিরে কাটিয়েছেন তাঁরা। অমিত শাহ এদিন সকালে গুজরাটের জনগণকে বিপুল মাত্রায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top