News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের জি-২০ প্রেসিডেন্সির লোগো, থিম এবং ওয়েবসাইটের সূচনা করবেন মোদী
Image

ভারতের জি-২০ প্রেসিডেন্সির লোগো, থিম এবং ওয়েবসাইটের সূচনা করবেন মোদী

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি. স.) : ভারতের জি-২০ প্রেসিডেন্সির লোগো, থিম এবং ওয়েবসাইটের উদ্বোধন তথা সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারর বিকেল ৪-৩০ মিনিটে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগ দেবেন এই অনুষ্ঠানে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদীর চিন্তাদর্শ অনুসরণে উদ্ভাবিত ভারতের বিদেশ নীতিকে নতুনভাবে সাজানো হয়েছে। এর লক্ষ্য হল, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের ভূমিকাকে নেতৃত্বের পর্যায়ে উন্নীত করা। এর পরবর্তী পদক্ষেপটি হল এ বছরের ১ ডিসেম্বর থেকে ভারত জি-২০-র নেতৃত্ব তথা সভাপতিত্বের আসনটি অলঙ্কৃত করবে। এরই ফলশ্রুতি হিসেবে আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের কর্মসূচিতে এক যোগ্য নেতৃত্বদানের সুযোগ গ্রহণ করতে পারবে ভারত।

উদ্ভাবিত জি-২০ প্রেসিডেন্সির লোগো, থিম ও ওয়েবসাইটে ভারতের বিশেষ বার্তা তুলে ধরা হবে। একইসঙ্গে বিশ্বের আঙিনায় অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলি চিহ্নিত করা সহজতর হয়ে উঠবে।

বিশ্ব অর্থনৈতিক সহযোগিতা প্রসারের ক্ষেত্রে জি-২০ হল এক বিশেষ মঞ্চ।
জি-২০-র সভাপতিত্বকালে ভারতের বিভিন্ন অঞ্চলে ৩২টি পৃথক পৃথক ক্ষেত্রে প্রায় ২ হাজার আলাপ-আলোচনা, সম্মেলন ও বৈঠকের পরিসর তৈরি হবে। প্রসঙ্গত উল্লেখ্য, জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী বছরে। ভারতের উদ্যোগ-আয়োজনে এটি হবে উচ্চ পর্যায়ের এক আন্তর্জাতিক সমাবেশ।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top