News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে কন্যাসন্তানকে নিয়ে থানায় আত্মরক্ষা গৃহবধূর
Image

স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে কন্যাসন্তানকে নিয়ে থানায় আত্মরক্ষা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷  আবারো বধূ নির্যাতনের ঘটনা ঘটলো মন্দির নগরী উদয়পুরের ছনবন লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকায়৷ নির্যাতিত গৃহবধূ প্রাণে বাঁচতে তার কন্যাকের সাথে নিয়ে থানায় গিয়ে রাতেই অভিযোগ দায়ের করেন৷ নারী নির্যাতনের ঘটনা রাজ্যে চরম থেকে চরমতর আকার ধারণ করতে শুরু করেছে৷ মদ্যপ স্বামীর হাত থেকে বাঁচতে রাধাকিশোরপুর থানার দারস্ত নির্যাতিত মহিলা৷ ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন ছনবন লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকার বাসিন্দা অজয় সরকার আকন্ঠ মদ্যপান করে বাড়িতে গিয়ে তার স্ত্রীর ওপর অত্যাচার চালায়৷ মদ্যপ স্বামীর মারে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন৷ পরে নিজের ছোট কন্যাকে সাথে নিয়ে রাতেই রাধাকিশোরপুর থানায় ছুটে যান  নির্যাতিতা মহিলা৷ মদ্যপ স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়েছে গোটা ছনবন এলাকায়৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের সংবাদ নেই৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top