News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন লিগ ফুটবলে সবুজ সংঘকে গোলের মালা ত্রিবেনীর
Image

বি-ডিভিশন লিগ ফুটবলে সবুজ সংঘকে গোলের মালা ত্রিবেনীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। সবুজ সংঘকে গোলের মালা পরালো ত্রিবেণী সংঘ। খেলা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। খেলা নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে। ত্রিবেণী সংঘ ১১-১ গোলের বিশাল ব্যবধানে সবুজ সংঘকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে অভিজিৎ দে এবং জয়ন্ত সারেনের জোড়া হ্যাটট্রিক, এছাড়া, ভত্র সাধন জমাতিয়ার জোড়া গোল উল্লেখযোগ্য। কুন্তল জমাতিয়া, সাইলাক দেববর্মা ও সান্ত জয় রিয়াং একটি করে গোল করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল। বিজিত সবুজ সংঘের পক্ষে সমিত ত্রিপুরা একমাত্র গোলটি করেন খেলার আটচল্লিশ মিনিটের মাথায়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অভিজিৎ দাশ, খোকন সাহা, প্রীতম পাল ও হরি শর্মা।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top