News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে ক্রমবর্ধমান ধর্ষণের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না যুব কংগ্রেসের, পুলিশের সাথে ধস্তাধস্তি
Image

রাজ্যে ক্রমবর্ধমান ধর্ষণের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না যুব কংগ্রেসের, পুলিশের সাথে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ রাজ্যের চারদিকে চলছে খুন সন্ত্রাস আর ধর্ষণ, আর এটাই কি বিজেপির সুশাসন, এমনটাই প্রশ্ণ তুলে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসল যুব কংগ্রেস৷ এদিন দুপুরে প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি মিছিল শুরু হয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে যুব কংগ্রেস কর্মী সমর্থকরা৷ উপস্থিত প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস জানান, বিজেপি সুশাসনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে প্রচার করছে৷ কিন্তু সুশাসনের নামে চলছে কুশাসন৷ সম্প্রতি কমলপুর কল্যাণপুর আগরতলা যোগেন্দ্রনগর সহ রাজ্যের বিভিন্ন স্থানে ধর্ষণ গণধর্ষণ এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে৷ আর এই ঘটনাগুলির সাথে জড়িত বিজেপির প্রভাবশালী নেতারা৷ তিনি আরো অভিযোগ তুলে বলেন কমলপুর গণধর্ষণের ঘটনায় জড়িত মন্ত্রী ভগবান দাসের ছেলে৷ আর এই ঘটনার ধাপাঝাপা দিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে মিথ্যা কথা বলছেন৷ একইভাবে কল্যাণপুরের যে গণধর্ষণের ঘটনাটি সংঘটিত হয়েছে তাতেও বিজেপির দলের নেতা তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং দুজন সদস্য জড়িত৷ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দাবি করছেন ত্রিপুরায় নাকি সুশাসন চলছে৷ তাহলে কোথায় সেই সুশাসন, দিবালোকে গণধর্ষণের ঘটনা ঘটছে এবং সম্প্রতি যে ঘটনাগুলির সাক্ষী রয়েছে রাজ্যবাসী তা ধাপা চাপা দিতে উঠে পড়ে লেগেছে মানিক সাহার মন্ত্রিসভার সদস্যরা৷ তাই দাবি জানানো হচ্ছে অবিলম্বে সেই মন্ত্রীদের মন্ত্রী সভা থেকে বরখাস্ত করার জন্য৷ নাহলে মুখ্যমন্ত্রীর বরখাস্তের দাবি জানায় যুব কংগ্রেস বলে জানান তিনি৷ পরে তাদের গ্রেফতার করে নেয় পূর্ব থানার পুলিশ৷

Releated Posts

এডিসি নির্বাচন : সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৪৫ শতাংশ, পুরুষদের তুলনায় মহিলাদের ভোট বেশি

আগরতলা, ১২ এপ্রিল : বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য…

ByBySandeep Biswas Apr 12, 2026

এডিসি নির্বাচনের প্রাকলগ্নের অশান্তির জের, জম্পুইজলা থেকে স্ট্রং রুম স্থানান্তর বিশ্রামগঞ্জে

আগরতলা, ১২ এপ্রিল : ইভিএমের নিরাপত্তার প্রশ্নে স্ট্রং রুম স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জম্পুইজলায় স্থাপিত স্ট্রং…

ByBySandeep Biswas Apr 12, 2026

মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, এজেন্টদের বাধা ও হুমকির অভিযোগ

আগরতলা, ১২ এপ্রিল ১১ মহারানী–তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের বলরাম কুবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জনজাতি কল্যাণ…

ByByReshmi Debnath Apr 12, 2026

শান্তিপূর্ণ ভোটদানের আহ্বান প্রদ্যোত কিশোর দেববর্মনের

আগরতলা, ১২ এপ্রিল: টিটিএএডিসি-র ২৮টি আসনে আজ সকাল থেকেই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ পর্বে সকল…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top