News Flash

Image

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ

আগরতলা, ২৮ অক্টোবর : রাজ্যে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে প্রতিবাদে যৌথভাবে গর্জে উঠেছে ডিএসও, এআইএমএমএস এবং এআইডিওয়াই। শুক্রবার বটতলা এলাকায় ধর্ষণে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংগঠন।

সম্প্রতি ১৯ অক্টোবর কুমারঘাটে এবং ২৬ অক্টোবর কল্যানপুরে গণ ধর্ষণের ঘটনায় মন্ত্রী ভগবান দাসের ছেলেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই অভিযোগেই এদিন ডিএসও, এআইএমএমএস এবং এআইডিওয়াই কর্মীরা বটতলায় বিক্ষোভ প্রদর্শন করেছেন।

এদিন রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, রাজ্যে ঘটে যাওয়া গণ ধর্ষণে প্রমানিত নারীরা নিরাপত্তা নেই। ওই সমস্ত ঘটনায় মাদকের প্রভাব দায়ী বলে তাঁর দাবি

তিনি সরকারের কাছে দাবি জানান, মাদক দ্রব্য রাজ্যে পুরোপুরি নিষিদ্ধ করা হোক। সাথে তাঁর আরও দাবি, নারী সংক্রান্ত ঘটনায় প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক। তিনি ত্রিপুরাবাসীর কাছে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানান, এই খুন, ধর্ষন এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসুন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top