News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দির জামিরায় প্রায় দেড় লক্ষ টাকার বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক এক
Image

হাইলাকান্দির জামিরায় প্রায় দেড় লক্ষ টাকার বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক এক

হাইলাকান্দি (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা এলাকার মিজোরাম সীমান্তবর্তী জামিরায় প্রায় দেড় লক্ষ টাকার বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জামিরা থানার ওসি জানান, আজ শুক্রবার সকালে আন্তঃরাজ্য চেকপয়েন্টে মিজোরাম থেকে আগত এনএল ০১ এসি ১৯৩০ নম্বরের ট্রাক থেকে ৩৮ বস্তা বার্মিজ সুপারি তাঁরা উদ্ধার করেছেন। সুপারিগুলির বৈধ কোনও নথিপত্র দেখাতে না পারায় আটক করা হয়েছে ট্রাকের চালক তহিদুর শেখকে। সুপারিগুলির মালিক এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ইত্যাদি নানা প্রশ্নের সদুত্তর জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি জানান, বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারিগুলির বাজারমূল্য কমপক্ষে দেড় লক্ষ টাকা হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ অক্টোবর কারবি আংলং জেলার খটখাটি পুলিশ আরজে ১৯ জিসি ৩৩০১ নম্বরের একটি ট্রাকে তালাশি চালিয়ে ৩০০ বস্তা বার্মিজ লঙ্কা উদ্ধার করেছিল। বার্মিজ লঙ্কাগুলি মায়মার থেকে নাগাল্যান্ড হয়ে আসছিল।

Releated Posts

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক: দাবি অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByNews Desk Apr 7, 2026

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top