News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্রেফতার হলেন চলচ্চিত্র নির্মাতা কমল কিশোর মিশ্র
Image

গ্রেফতার হলেন চলচ্চিত্র নির্মাতা কমল কিশোর মিশ্র

মুম্বই, ২৮ অক্টোবর (হি. স.) : স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে বৃহস্পতিবার রাতে চলচ্চিত্র নির্মাতা কমল কিশোর মিশ্রকে গ্রেফতার করেছে আম্বোলি পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করবে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হিন্দি ছবি ‘দেহাটি ডিস্কো’-এর প্রযোজক কমল মিশ্র।

বলিউডের প্রযোজক কমল কিশোর মিশ্র-র উপরে গুরুতর অভিযোগ এনেছে তাঁর স্ত্রী। ওই মহিলা জানিয়েছিলেন স্বামীকে অন্য মেয়ের সঙ্গে ধরে ফেলার পর তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চেয়েছিলেন তাঁর স্বামী। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় মুম্বই থেকে। তার উপর খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে যে কমল স্ত্রীর গায়ের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

আম্বোলি থানার এক অফিসার জানিয়েছেন, ‘ওই মহিলাই অভিযোগ জানিয়েছিলেন ইচ্ছাকৃতভাবে তাঁকে গাড়ির তলায় পিষে ফেলার চেষ্টা চালানো হয়েছিল ওই জায়গা থেকে পালিয়ে আসার জন্য।’ সঙ্গে আরও জানানয়, ‘গতকাল (বৃহস্পতিবার) অনেক রাতে তাঁকে গ্রফতার করা হয় খুনের চেষ্টার অভিযোগে, আটক করার বেশকিছু ঘণ্টা পর।’ ৩৫ বছরের জেসমিন বরকে গাড়িতে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলেন এক মডেলের সঙ্গে। এরপরই সেই জায়গা থেকে পালাতে কিশোর চেষ্টা করেন তাঁকে গাড়ি চাপা দিতে। গোটা ঘটনায় পায়ে চোটও পান তিনি।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top