News Flash

  • Home
  • প্রধান খবর
  • চিন্তন শিবিরের পৌরহিত্য করলেন অমিত শাহ ; সহযোগিতা, সমন্বয় ও সহায়তার ওপর জোর দিতে আহ্বান
Image

চিন্তন শিবিরের পৌরহিত্য করলেন অমিত শাহ ; সহযোগিতা, সমন্বয় ও সহায়তার ওপর জোর দিতে আহ্বান

সুরজকুন্ড, ২৭ অক্টোবর (হি.স.): হরিয়ানার সুরজকুন্ডে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে শুরু হয়েছে দু’দিনের চিন্তন শিবির। বৃহস্পতিবার দু’দিন ব্যাপী এই ‘চিন্তন শিবির’-এর পৌরহিত্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এদিন নিজের ভাষণে সহযোগিতা, সমন্বয় ও সহায়তার ওপর জোর দিতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “আমাদেরকে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে – সহযোগিতা, সমন্বয় এবং সহায়তা।” তিনি আরও বলেছেন, এনআইএ-কে বহির্মুখী অধিকার দেওয়া হয়েছে। আমরা ২০২৪ সালের মধ্যে প্রতিটি রাজ্যে এনআইএ-এর শাখা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। অমিত শাহের কথায়, এই চিন্তন শিবির সাইবার অপরাধ, মাদকদ্রব্য, আন্তঃসীমান্ত সন্ত্রাস, দেশদ্রোহিতা এবং এই ধরনের অন্যান্য অপরাধ মোকাবেলায় একটি যৌথ পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে…।” অমিত শাহ আরও বলেছেন, সিআরপিসি এবং আইপিসি-র উন্নতির বিষয়ে বিভিন্ন পরামর্শ পাওয়া গিয়েছে। আমি এটি বিস্তারিতভাবে দেখছি, অনেকটা সময় লাগিয়েছি। আমরা খুব শীঘ্রই সংসদে নতুন সিআরপিসি, আইপিসি খসড়া নিয়ে আসব।

স্বরাষ্ট্র মন্ত্রীদের এই চিন্তন শিবির হল অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নীতি প্রণয়নের জন্য জাতীয় দৃষ্টিভঙ্গি প্রদানের একটি প্রয়াস। ২৮ অক্টোবর দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিন্তন শিবিরে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ ভার্চুয়ালি চিন্তন শিবিরে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

বঙ্গ ভোট: তৃণমূল সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসিতে বিজেপির নালিশ

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি (এমসিসি) লঙ্ঘনের অভিযোগ তুলে…

ByByNews Desk Apr 5, 2026

দিল্লিতে সরকারি ওষুধ পাচার চক্র ভাঙল পুলিশ, ৭০ লক্ষ টাকার স্টক উদ্ধার, গ্রেফতার ৫

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস) : দিল্লি পুলিশ-এর ক্রাইম ব্রাঞ্চ একটি বড়সড় অভিযান চালিয়ে সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত বিনামূল্যের…

ByByNews Desk Apr 5, 2026

নারী সংরক্ষণে জোর, ৩ দিনের বিশেষ সংসদ অধিবেশন ঘোষণা মোদীর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে ১৬, ১৭ ও ১৮…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top