News Flash

Image

করিমগঞ্জ শহরে আতসবাজির দোকান পরিদর্শন প্ৰশাসনের, প্ৰয়োজনীয় সতৰ্কবাৰ্তা

করিমগঞ্জ (অসম), ২২ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে আজ শনিবার করিমগঞ্জ শহরের মদনমোহন রোড সহ অন্যান্য বাজার এলাকায় আতসবাজির দোকানগুলি পরিদর্শন করেছেন করিমগঞ্জ ফায়ার ইমার্জেন্সি সার্ভিস এবং এসডিআরএফ-এর আধিকারিক-কর্মীরা।

বাজিপটকা বিক্রি করার সময় অগ্নি নির্বাপক দফতরের জারিকৃত নিয়মাবলি যেমন বালির বালতি, জলের বালতি ইত্যাদি দোকানের সামনে রাখতে বিভাগীয় আধিকারিকরা নির্দেশ দেন ব্যবসায়ীদের। এছাড়া দোকান বন্ধ করার সময় প্রতিটি দোকানের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বন্ধ করতেও বলেন তাঁরা। দোকানের কাছে কেউ যাতে কোনও বাজিপটকা না পোড়ান, সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেষ দিয়েছেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তারা।

আজ মোট ২৭টি পাইকারি ও খুচরা আতসবাজি বিক্রেতার দোকান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর দিয়েছেন করিমগঞ্জ ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের ইনচার্জ সুরজ কাঙ্খিকর।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top