News Flash

  • Home
  • প্রধান খবর
  • “মিথ্যায় একেবারে ডিলিট করেছেন, ঘটনাক্রমে তিনি বাংলার মুখ্যমন্ত্রী“, তোপ সুজনের
Image

“মিথ্যায় একেবারে ডিলিট করেছেন, ঘটনাক্রমে তিনি বাংলার মুখ্যমন্ত্রী“, তোপ সুজনের

কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। তিনি নন, টাটাকে সিপিএম তাড়িয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করার পরই শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনীতিতে। একযোগে তাঁর বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম, বিজেপি, কংগ্রেস। 

সিপিএম নেতা সুজন চক্রবর্তী তীব্র কটাক্ষ করেন মমতাকে। তিনি বলেন, “মিথ্যায় একেবারে ডিলিট করেছেন, ঘটনাক্রমে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। উনি যেটা বলেননি এখনও, তা হল, সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর জন্য ধর্নায় বসেছিলেন বুদ্ধবাবু। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন, যাতে কোনও ভাবেই সিঙ্গুরে কারখানা গড়তে না পারে টাটা। তার জন্য বুদ্ধবাবুর নেতৃত্বে রাজ্যের বামপন্থীরা, সাধারণ মানুষ ভাঙচুর চালান।”

সিঙ্গুর থেকে বিদায় নেওয়ার সময় টাটার স্বগতোক্তিও মমতাকে স্মরণ করিয়ে দেন সুজন। তিনি বলেন, “টাটা শুধু ভুল করে ফেলেছিল যে, ‘কপালে বন্দুক ঠেকালে কী করব!’ সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেই বলেছিল, তা বোধহয় মনে নেই ওঁর। এত প্রখর স্মৃতিশক্তি, তাও মনে নেই। এত মিথ্যা কথা বলা কারও পক্ষে সমীচীন নয়, একজন মহিলার পক্ষে তো নয়ই, যিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার সর্বনাশ করেছেন উনি। বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ছিল টাটার ওই কারখানা।”

প্রসঙ্গত, বুধবার শিলিগুড়িতে দবের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শিল্পায়নের প্রশ্নে সিঙ্গুর প্রসঙ্গের কথা উঠে আসে মমতার মুখে। তিনি বলেন, “কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছেন যে আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, এখন টাটা চাকরি দিচ্ছে। টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি।”

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top