News Flash

  • Home
  • খেলা
  • Indonesia:(আপডেট) ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে সংঘর্ষের পর পদদলিত হয়ে মৃত্যু ১৭৪ জনের
Image

Indonesia:(আপডেট) ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে সংঘর্ষের পর পদদলিত হয়ে মৃত্যু ১৭৪ জনের

জাকার্তা, ২ অক্টোবর (হি.স.) : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে শনিবার রাতে আরেমা এফসি এবং পার্সেবায়া সুরাবায়া ক্লাবের মধ্যে একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পরে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে পৌঁছেছে। এর আগে বলা হয়েছিল ১২৭ জনের মৃত্যু হয়েছে।

পূর্ব জাভার ডেপুটি গভর্নর এমিল দারদাক রবিবার সংবাদমাধ্যমকে বলেছেন, পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে পৌঁছেছে। ১৮০ জনেরও বেশি আহত হয়েছেন। পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা বলেছেন, পরাজিত দলের সমর্থকরা হামলা চালিয়েছে। এ সময় পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে হয়েছে। এর পর সেখানে পদদলিত হয়। ইন্দোনেশিয়ার ক্রীড়ামন্ত্রী জয়নুদ্দিন আমলি বলেন, মন্ত্রণালয় ফুটবল ম্যাচের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করবে। এদিকে, ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন ইন্দোনেশিয়ার শীর্ষ লিগের খেলা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং শহরের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই যুযুধান প্রতিপক্ষ আরেমা এফসি এবং পার্সেবায়া সুরাবায়া ক্লাব। ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, ঘরের মাঠে ম্যাচে হারের পরেই ক্ষেপে ওঠেন আরেমা এফসির সমর্থকরা। গ্যালারি ছেড়ে মাঠে নেমে পড়েন শত শত সমর্থক। শুরু হয়ে যায় তুমুল অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে পাটলা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। আর তাঁর পরেই মাঠ ছাড়তে গিয়ে পদপিষ্ট হন ফুটবল সমর্থকরা।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top