News Flash

  • Home
  • দেশ
  • গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের ওপর নয়া রেল-কাম-সড়ক সেতুর অর্থ বরাদ্দ কেন্দ্ৰের, জানান গডকড়ি
Image

গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের ওপর নয়া রেল-কাম-সড়ক সেতুর অর্থ বরাদ্দ কেন্দ্ৰের, জানান গডকড়ি

নয়াদিল্লি / গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের ওপর নয়া রেল-কাম-সড়ক সেতুর জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্ৰীয় সরকার।

এই খবর দিয়ে কেন্দ্রীয় ভূতল পরিবহণ ও মহাসড়ক দফতরের মন্ত্রী নীতিন গডকড়ি জানান, এই প্রকল্পের খরচ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (নাহাই) এবং রেলমন্ত্রক ভাগ করবে। তিনি জানান, অ্যাপ্রোচ/ভায়াডাক্টের খরচ মোট ৩২২ কোটি টাকা সম্পূর্ণরূপে নাহাই বহন করবে।

গডকড়ি জানান, আজ ২৮ সেপ্টেম্বর গুয়াহাটির বিদ্যমান শরাইঘাট সেতুর কাছে ব্রহ্মপুত্র নদের ওপর রেল-কাম-রোড সেতুর জন্য একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য মোট ৯৯৬.৭৫ কোটি টাকা খরচ হবে।

এ প্ৰসঙ্গে তিনি আরও বলেন, ব্ৰহ্মপুত্ৰের ওপর প্রস্তাবিত নবনির্মীয়মাণ সেতুটি অসমের উত্তর তীরকে দক্ষিণ তীরের সঙ্গে গুয়াহাটিকে সংযুক্ত করবে। এছাড়া সেতুটির নির্মাণকার্য সম্পন্ন হলে ৭৫ হাজারের বেশি প্যাসেঞ্জার কার ইউনিট (পিসিইউ)-এর ভারী যানবাহনের সাথে নদ-জুড়ে নির্বিঘ্ন এবং কৌশলগত সংযোগ প্রদান করতে সক্ষম হবে, যোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top