News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিমনিটাইজেশন’ নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে শুনানি ১২ অক্টোবর
Image

ডিমনিটাইজেশন’ নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে শুনানি ১২ অক্টোবর

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আগামী ১২ অক্টোবর ‘ডিমনিটাইজেশন’ নিয়ে শুনানি হবে। প্রথমেই সিদ্ধান্ত নেওয়া হবে, এই বিষয়ে সত্যিই কিছু শোনার বাকি আছে কি না। বুধবার বিচারপতি এস আব্দুল নাজিরের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে পুরানো ৫০০ এবং ১০০০ টাকা নোটের ডিমনিটাইজেশন নিয়ে অনেক পিটিশন দায়ের করা হয়েছিল। ২০১৬ সালে ১৬ ডিসেম্বর সুপ্রিম কোর্ট নোট বাতিলকে চ্যালেঞ্জ করে পিটিশনগুলি পাঁচ বিচারপতির বেঞ্চে রেফার করেছিল। এর সাথে, হাইকোর্টে দায়ের করা সমস্ত পিটিশন সুপ্রিম কোর্টে স্থানান্তর করা হয়েছিল এবং সমস্ত আবেদনকারীদের নোটিশ জারি করা হয়েছিল। পাশাপাশি হাইকোর্টে চলতি মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
পাঁচ বিচারপতির বেঞ্চের জন্য আটটি প্রশ্ন ঠিক করেছিল সুপ্রিম কোর্ট। এর অধীনে সাংবিধানিক বেঞ্চ সিদ্ধান্ত নেবে। প্রথম প্রশ্ন- নোটবন্দির সিদ্ধান্ত কি আরবিআই আইনের ধারা ২৬-এর লঙ্ঘন? দ্বিতীয় প্রশ্ন- ৮ নভেম্বর, ২০১৬-এর নোটবন্দিতে বিজ্ঞপ্তিগুলি কি অসাংবিধানিক? তৃতীয় প্রশ্ন- ডিমনিটাইজেশন কি সংবিধানে প্রদত্ত সমতার অধিকার এবং ব্যবসা করার স্বাধীনতার মতো মৌলিক অধিকারের লঙ্ঘন। চতুর্থ প্রশ্ন- ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তোলার সীমা নির্ধারণ করা কি অধিকার লঙ্ঘন? ষষ্ঠ প্রশ্ন- জেলা সমবায় ব্যাঙ্কে পুরানো নোট জমা ও নতুন টাকা তোলার ওপর নিষেধাজ্ঞা কি ঠিক নয়? সপ্তম প্রশ্ন- কোন রাজনৈতিক দল জনস্বার্থে পিটিশন দাখিল করতে পারে কি না। অষ্টম ও শেষ প্রশ্ন- সুপ্রিম কোর্ট কি সরকারের অর্থনৈতিক নীতিতে হস্তক্ষেপ করতে পারে?

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top