News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুড়াইবা‌ড়ি‌তে উদ্ধার ৪০ ল‌ক্ষ টাকার কফ সিরাপ, ফেরার পাচারকারী
Image

চুড়াইবা‌ড়ি‌তে উদ্ধার ৪০ ল‌ক্ষ টাকার কফ সিরাপ, ফেরার পাচারকারী

চুড়াইবা‌ড়ি‌ (ত্রিপুরা), ২৬ সেপ্টেম্বর (হি.স.) : অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমা‌ন্তে চুড়াইবা‌ড়ি পু‌লি‌শের কড়া নিরাপত্তা‌ বলয়‌ অতিক্রম করে নেশাজাতীয় এসকাফ ব্ৰ্যান্ডের কফ সিরাপ-বোঝাই ল‌রি ত্রিপুরায় প্রবেশ কর‌তে সক্ষম হ‌লেও শেষ রক্ষা হয়‌নি। ত্রিপুরা পুলিশের হাতে ধরা পড়েছে নেশার কফ সিরাপ-বোঝাই লরিটি। তবে লরির চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে।

উত্তর ত্রিপুরার চুড়াইবা‌ড়ি থানার ওসি দেব‌জ্যো‌তি দেববর্মা জানান, আজ সোমবার সকা‌লে ইউবি ৭৮ ‌সি ৩৫৩৪ নম্ব‌রের এক‌টি ১২ চাকার ল‌রি থানার সাম‌নে পু‌লি‌শি চে‌কিং দে‌খে গাড়ি রেখে গা ঢাকা দেয় চালক। প‌রে ল‌রিটি‌তে তালাশি চালিয়ে পেঁয়া‌জের বস্তার বি‌ভিন্ন খোপে ১৬০টি ক‌রে ৫০ কার্টু‌নে আট হাজার শিশি এসকাফ ব্র্যান্ডের নেশার কফ সিরাপ উদ্ধার করেন চেকিঙে নিয়োজিত পুলিশ কর্মীরা। উদ্ধারকৃত নেশার কফ সিরাপগুলির বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রের দাবি।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top