News Flash

  • Home
  • প্রধান খবর
  • Death:রাজগড়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু বাইক আরোহী মহিলার
Image

Death:রাজগড়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু বাইক আরোহী মহিলার

রাজগড়, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের করণবাস থানা এলাকার মাধৌপুর গ্রামে জাতীয় সড়কে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়ছে এক বাইক আরোহী মহিলার। ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই মহিলার স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ দেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে এবং ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

থানার ইনচার্জ অজয় যাদব জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাধৌপুর গ্রামের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় তারাগঞ্জ সারাংপুরের বাসিন্দা বাইক আরোহী সঙ্গীতাবাইয়ের (৩৫) মৃত্যু হয়েছে। স্বামী মুকেশ বিশ্বকর্মা ঘটনায় আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এদিন ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। চালকের বিরুদ্ধে ২৭৯, ৩৩৭, ৩০৪এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top