News Flash

  • Home
  • প্রধান খবর
  • Aam Aadmi Party:রবিবার আম আদমি পার্টির ন্যাশনাল পিপলস কনফারেন্স
Image

Aam Aadmi Party:রবিবার আম আদমি পার্টির ন্যাশনাল পিপলস কনফারেন্স

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী রবিবার আম আদমি পার্টির (আপ) ন্যাশনাল পিপলস কনফারেন্স অনুষ্ঠিত হবে। দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে সভাপতিত্ব করবেন দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সারাদেশের নির্বাচিত প্রতিনিধিদের প্রথম জাতীয় গণ সম্মেলন। এই সম্মেলনে কেজরিওয়ালের সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সারা দেশে আপের সমস্ত নির্বাচিত বিধায়ক এবং রাজ্যসভার সাংসদ উপস্থিত থাকবেন।

এছাড়াও সারাদেশ থেকে নির্বাচিত কাউন্সিলর, জেলা পঞ্চায়েত সদস্য, চেয়ারম্যান, মেয়র, ব্লক প্রধান, পঞ্চায়েত প্রধানরাও সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে কেজরিওয়াল জনপ্রতিনিধিদের সঙ্গে দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে দলের সংগঠনের শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল পিপলস কনফারেন্সের প্রস্তুতি পুরোদমে চলছে। এ সম্মেলনে সারাদেশের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এই সম্মেলনে বিজেপির অপারেশন লোটাস নিয়েও আলোচনা হবে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top