News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:শিক্ষা অধিকর্তার অফিসে ধর্ণা চাকরিচ্যুত শিক্ষকদের
Image

Tripura:শিক্ষা অধিকর্তার অফিসে ধর্ণা চাকরিচ্যুত শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবিতে চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকরা বুধবার অফিস লেনে শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন৷ সাক্ষাৎকার সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা অধিকর্তার কাছে দাবী জানিয়েছেন তাদেরকে অবিলম্বে তাদের পূর্ববর্তী কর্তব্যস্থলে যোগদানের অনুমতি দেওয়ার জন্য৷ যদিও অধিকর্তা অফিসে ছিলেন না৷ অন্য আধিকারীকদের কাছে এই দাবী জানিয়েছেন৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ উল্লেখ্য চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা ইতিপূর্বেও তাদের পূর্ববর্তী সুকলগুলিতে গিয়ে কাজে যোগ দেওয়ার চেষ্টা করেছেন৷ কিন্তু শিক্ষা দপ্তর তাদেরকে অনুমতি দেয়নি৷ এদিকে আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয় সুপ্রিমকোর্ট থেকে আর টি আই এর মাধ্যমে তারা জানতে পেরেছেন তাদের চাকুরী বাতিল হয়নি৷ শুধুমাত্র যারা আদালতে মামলা করেছিলেন তাদের ক্ষেত্রে এই আদেশ কার্যকর বলে সুপ্রিমকোর্ট থেকে বলা হয়েছে৷ স্বাভাবিক কারণেই যাদের চাকুরী যায়নি তারা প্রত্যেকেই পুনরায় পূর্ববর্তী কর্মস্থলে কাজে যোগ দিতে চান৷ সে কারণেই তারা শিক্ষা দপ্তরের কাছে এ ব্যাপারে অনুমতি চেয়ে বারবার আবেদন জানিয়ে আসে৷ সরকার ও প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top