News Flash

Image

করিমগঞ্জে বাজেয়াপ্ত ২০ হাজার ইয়াবা, গ্রেফতার এক

করিমগঞ্জ (অসম), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ পুলিশ সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহযোগিতায় সোমবার রাতে তালাশি অভিযান চালিয়ে জবাইনপুর এলাকা থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এ ঘটনায় জুয়েল নমশূদ্র নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবা ট্যাবলেট ছাড়াও সোমবার অসম-ত্রিপুরা সীমান্তে চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ বিপুল পরিমাণের ৯৫ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করেছে।

করিমগঞ্জ জেলা সদর পুলিশ দফতর সূত্রের খবর, সোমবার পৃথক দুটি তল্লাশি অভিযানে মোট ৯২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত এক মাসের মধ্যে মাদক বিরোধী অভিযানেৰ মদ্যে এটি তৃতীয় বড় ঘটনা। এর আগে ত্রিপুরা থেকে নিয়ে আসা পাঁচ হাজার কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top