News Flash

  • Home
  • খেলা
  • শামিকে ১৫ জনের দলে না রাখায় ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী ওপেনার শ্রীকান্ত
Image

শামিকে ১৫ জনের দলে না রাখায় ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী ওপেনার শ্রীকান্ত

মুম্বই,১৩ সেপ্টেম্বর (হি.স.) : “আমি নির্বাচকদের চেয়ারম্যান হলে মহম্মদ শামি অবশ্যই ভারতীয় দলের হয়ে এ বারের টি- বিশ্বকাপে ১৫ জনের দলে থাকত।” টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ১৫ জনের মধ্যে মহম্মদ শামির না থাকা নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় শুরু হবে ১৬ অক্টোবর। ভারত বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ২৩ অক্টোবর, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।যে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তার মধ্যে রয়েছেন মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার। কেন শামিকে ১৫ জনের দলে না রেখে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে, তা নিয়েই ক্ষুব্ধ তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ওপেনার শ্রীকান্ত। তিনি বলেছেন, “শামিকে অবশ্যই দলে রাখা যেত। অস্ট্রেলিয়ার পরিবেশে যেখান বলের গতি একটা ব্যাপার, সেখানে শামি কার্যকরী ভূমিকা নিত। কারণ ওর অ্যাকশন ভাল। শামির বল নড়াচড়া করে। বলের গতি ভাল। প্রয়োজন মতো পিচের বাউন্সকে কাজে লাগায়। দ্রুত উইকেট তুলে বিপক্ষ ব্যাটিংকে চাপে রাখতে শামি অনবদ্য। সে কারণেই আমি জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান হলে শামিকে দলে রাখতামই। সে ক্ষেত্রে হর্ষল প্যাটেলের বদলে শামিকেই ১৫ জনের দলে রাখতাম।”

যোগ করেন, “তার মনে এটা নয় যে হর্ষল ভাল বোলার নয়। ও একজন দুর্দান্ত প্রতিভা। কিন্তু অস্ট্রেলিয়ার উইকেটে শামিই ছিল প্রকৃত কার্যকরী বোলার। ইদানীং দেখা যাচ্ছে শামিকে ওয়ান ডে ও টেস্টের বিশেষজ্ঞ বোলার হিসেবে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা রয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, এ বছর আইপিএলে শামি বেশ ভাল বলই করেছে। সে কারণেই ওকে আমি টি-টোয়েন্টি ক্রিকেটেও বোলার হিসেবে গুরুত্ব দিই। তাই আমার দলে শামি থাকবে।”

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top