News Flash

  • Home
  • দিনের খবর
  • Rain:নিম্নচাপের প্রভাবে মঙ্গলে বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা, ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গে
Image

Rain:নিম্নচাপের প্রভাবে মঙ্গলে বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা, ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপোসাগরে সৃষ্ট নিম্নচাপটি সুষ্পষ্ট নিম্নচাপ হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশা উপকূলে অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের আকারে উত্তর-পশ্চিম ও লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। এর প্রভাবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

রবিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। বেলা গড়াতেই নেমেছে বৃষ্টি। দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার কলকাতায় প্রবল বৃষ্টি হতে পারে। দক্ষিণের কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top