News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Ratanlal Nath:শিক্ষা দপ্তরের নিজস্ব জায়গাতেই ত্রিপুরায় জাতীয় আইনী বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে : শিক্ষামন্ত্রী

Ratanlal Nath:শিক্ষা দপ্তরের নিজস্ব জায়গাতেই ত্রিপুরায় জাতীয় আইনী বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে : শিক্ষামন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : শিক্ষা দপ্তরের নিজস্ব জায়গাতেই রাজ্যে জাতীয় আইনী বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। এক্ষেত্রে ছাত্রছাত্রী বা অভিভাবকদের কোন ধরণের বিভ্রান্তি বা সমস্যা হওয়ার অবকাশ নেই। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

তাঁর আশ্বাস, বর্তমানে টিআইটি-তে পাঠরত ছাত্রছাত্রীদের পঠন পাঠনে কোন সমস্যা হবেনা। আইন বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং না হওয়া পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের নির্দিষ্ট জায়গায় ক্লাস করতে পারবে।

এদিন শিক্ষামন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার রাজ্যে এডুকেশন্যাল হাব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছে। নরসিংগরস্থিত টিআইটি চত্বরে শিক্ষা দপ্তরের জায়গায় জাতীয় আইনী বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ নিয়েছে।সাথে তিনি যোগ করেন, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য রাজ্য বাজেটেও অর্থের সংস্থান রয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top