News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block :শিক্ষকের দাবীতে সাব্রুমে জাতীয় সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের
Image

Road Block :শিক্ষকের দাবীতে সাব্রুমে জাতীয় সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর :  বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের দাবিতে কলাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রীরা বুধবার সাব্রুম- আগরতলা জাতীয় সড়ক পথ অবরোধ করলো৷ আচমকা অবরোধের কারণে ব্যাস্ত সড়কের দুই দিকে প্রচুর যানবাহন আটকে যায়৷ এতে দর্ভোগ চরমে উঠে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলেছে৷ প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অভাবে বিদ্যালয়ের পঠন পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের তরফ থেকে বহুবার স্থানীয় নেতা বিধায়ক সহ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য দাবি জানানো হয়৷ কিন্তু এখনো পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ তাতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে বুধবার কলা ছড়ায় আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷ অবরোধের ফলে জাতীয় সড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রী দুভর্োগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ কিন্তু আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা ঊর্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করতে অস্বীকার করে৷ তাতে রীতিমতো অচলাবস্থার সৃষ্টি হয়৷ অবশেষে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন৷ সেই আশ্বাসের ভিত্তিতে আপাতত ছাত্র-ছাত্রীরা অবরোধ প্রত্যাখার করে নেয়৷ তবে প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিয়েছে৷

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top