News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mainaguri:ময়নাগুড়িতে ধরলা নদী থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত সদস্যের দেহ উদ্ধার
Image

Mainaguri:ময়নাগুড়িতে ধরলা নদী থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত সদস্যের দেহ উদ্ধার

ময়নাগুড়ি, ৪ সেপ্টেম্বর (হি.স. ) : ময়নাগুড়িতে ধরলা নদী থেকে উদ্ধার শুক্রবার থেকে নিখোঁজ তৃণমূল পঞ্চায়েত সদস্যের মৃতদেহ । রবিবার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এলাকার নিগমানন্দ মন্দির সংলগ্ন ধরলা নদী থেকে দেহটি উদ্ধার হয়েছে। তাঁর দেহে আঘাতের চিহ্ন রয়েছে ।

জানা গেছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন মাধবডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের ১৬/১৩১ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য ধনেশ রায় (৫২)। বাড়ি মাধবডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তাঁর স্কুটার উদ্ধার হয়। রবিবার নিগমানন্দ সেতুর নীচে ধরলা নদীতে তাঁর দেহটি মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিন ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ, জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, ময়নাগুড়ি ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মনোজ রায়, ময়নাগুড়ি ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিবশংকর দত্ত সহ অন্যান্যরা।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top