ছোটদের ব্রাত্য করে রাজ্য সিনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ১০ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। দুদিনব্যাপী রাজ্য সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু ১০ সেপ্টেম্বর। রবিবার  ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের উদ্যেগে এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এগিয়ে চলো সঙ্ঘের অফিস বাড়িতে অনুষ্ঠিত এদিন সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেন
সংস্থার সভাপতি ড:‌ সূর্যকান্ত পাল। সভার সিদ্ধান্ত ক্রমে রাজ্যভিত্তিক সিনিয়র হ্যান্ডবল আসর ওই দুই দিন হলেও  বিভিন্ন স্কুলের ষান্মাষিক পরীক্ষার জন্য জুনিয়র এবং সাব জুনিয়র
ছেলেমেয়েদের খেলা সম্ভব হচ্ছে না। তাই সভায় সিদ্ধান্ত হয়েছে আপাতত ছোটদের প্রতিযোগিতা স্থগিত রেখে সিনিয়র পুরুষ এবং মহিলা বিভাগের রাজ্য চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। রাজ্য আসরে অংশ গ্রহণের জন্য সদর দলের নির্বাচনী শিবির ডাকা হয়েছে ৪ সেপ্টেম্বর। ওই দিন বিকেল ৩ টায়  উমাকান্ত আকাডেমির সামনের হ্যান্ডবল মাঠে হবে নির্বাচনী শিবির। ত্রিপুরা হ্যান্ডবল আ্যাসোসিয়েশনের সাধারন সচিব লিটন রায় এক বিবৃতির মাধ্যমে টুর্নামেন্টের দিন-ক্ষণ সহ বিস্তারিত জানিয়েছেন।