News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধা বিপত্তির মধ্য দিয়ে বাম ছাত্র যুবদের রক্তদান করতে হচ্ছে : মানিক সরকার
Image

বিধা বিপত্তির মধ্য দিয়ে বাম ছাত্র যুবদের রক্তদান করতে হচ্ছে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷  রাজধানী আগরতলা শহরের অভয়নগরে ডি ওয়াই এফ আই অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় অভয়নগর এলাকায়৷ রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা মানিক সরকার সহ ডি ওয়াই এফ আই -র অন্যান্য নেতৃবৃন্দ৷
রক্তদান শিবিরের উদ্বোধনের অনুষ্ঠানে ঐদিন বিরোধী দলনেতা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য করেন৷ পরে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন৷ শিবিরে অংশ নেয় ৪০ জন রক্তদাতা৷ শিবিরে উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য কমিটির সহ সম্পাদক আব্দুল আলি জানান, রক্তের বিকল্প নেই৷ ব্লাড ব্যাংকগুলিতে রক্তের হাহাকার সৃষ্টি হয়ে আছে৷ তাই বাম যুব সংগঠন ধারাবাহিকভাবে রক্তদান শিবিরে আয়োজন করার উদ্যোগ গ্রহণ করছে৷
এ ধরনের শিবির আগামী দিনেও অব্যাহত থাকবে৷ এতে করে রক্তের সংকট কিছুটা হল মিটবে বলে আশা ব্যক্ত করেন আব্দুল আলি৷ বিরোধী দলনেতা মানিক সরকার রক্তদান পরিদর্শনকালে বলেন বাম ছাত্র যুবকরা বহুদিন ধরেই এ ধরনের রক্তদান শিবিরের মধ্য দিয়ে নিজেদের সামাজিক চেতনার পরিচয় দিয়ে আসছে৷ তিনি বলেন বর্তমান সরকারের আমলে রক্তদান শিবির সংঘটিত করতে গিয়েও বাম ছাত্র যুবক নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে৷ তা কোনভাবেই কাম্য নয় বলে তিনি উল্লেখ করেন৷ বাধা-বিপত্তি উপেক্ষা করে ছাত্র যুব সমাজকে রক্তদানের মত সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা৷

Releated Posts

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top