News Flash

  • Home
  • দিনের খবর
  • রবিবারও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে
Image

রবিবারও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে

কলকাতা, ২৮ আগস্ট ( হি.স.) : রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ইতিমধ্যেই শহরের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকলেও দিনভর বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে ঘনঘন বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষির আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৬৫ শতাংশ।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় শনিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে। এর মধ্যে আলিপুরে বৃষ্টির পরিমাণ ৫৩.৫ মিলিমিটার। প্রায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঠনঠনিয়ায়। সেন্ট্রাল অ্যাভিনিউতে বৃষ্টি হয়েছে ৭৯ মিলিমিটার। মানিকতলায় বৃষ্টি হয়েছে ৭০ মিলিমিটার। এছাড়া চিংড়িঘাটাতে ৫৯ মিলিমিটার, তপসিয়ায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর তাতেই জলমগ্ন হয়ে পড়েছে এই এলাকাগুলি। জল জমেছে মানিকতলা, শিয়ালদা, এমজি রোড সহ উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু জায়গায়। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সল্টলেক চত্বরও। এছাড়াও বেহালা, রাসবিহারী, সাদার্ন অ্যাভিনিউতেও জল দাঁড়িয়ে গিয়েছে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top