News Flash

  • Home
  • দিনের খবর
  • ডার্বির টিকিট না পেয়ে ক্লাবের সামনে রাস্তা অবরোধ মোহন-সমর্থকদের, বিক্ষোভ তুলল পুলিশ
Image

ডার্বির টিকিট না পেয়ে ক্লাবের সামনে রাস্তা অবরোধ মোহন-সমর্থকদের, বিক্ষোভ তুলল পুলিশ

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : ডুরান্ড কাপে কলকাতা ডার্বির টিকিট নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হল মোহনবাগান ক্লাবের সামনে। আগামী রবিবার মুখোমুখি হচ্ছে দুই দল। দীর্ঘ দিন পরে কলকাতায় ডার্বি হওয়ায় স্বাভাবিক ভাবেই টিকিট নিয়ে আগ্রহ তুঙ্গে। এ অবস্থায় চারদিকে টিকিটের হাহাকার তৈরি হয়।

সূত্রের খবর, ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান, দুই ক্লাবের হাতেই খুব কম সংখ্যক টিকিট এসে পৌঁছেছে। মোট ৬০ হাজার দর্শককে ম্যাচ দেখার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে অনলাইনেই বিক্রি করা হয়েছে বেশিরভাগ টিকিট। কিছু কমপ্লিমেন্টারি টিকিট রয়েছে। বাকি যে টিকিট রয়েছে, তা দুই ক্লাবের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় তা নেহাতই নগণ্য। ফলে টিকিট নিয়ে হাহাকার শুরু হয়।

এদিন মোহনবাগান ক্লাবে দুপুর ১২টা থেকে সাধারণের জন্য টিকিট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। শুধু কলকাতা নয়, বাইরের জেলাগুলি থেকেও টিকিট-প্রত্যাশীরা ভিড় জমিয়েছিলেন। সকাল সাতটা থেকেই জমতে শুরু করেছিল লাইন। সমর্থকদের অভিযোগ, মাত্র ১০০টি টিকিট দেওয়ার পরেই বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে থাকা হাজার হাজার সমর্থকরা। রাস্তা আটকে চলতে থাকে বিক্ষোভ। ইডেনের সামনের রাস্তা আটকে দেন সমর্থকরা। দাঁড়িয়ে পড়ে বাস-গাড়ি। পরে পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top