News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডে মেঘ ভাঙা ভারী বৃষ্টিতে ৪ জন মৃত, ১৩ জন নিখোঁজ
Image

উত্তরাখণ্ডে মেঘ ভাঙা ভারী বৃষ্টিতে ৪ জন মৃত, ১৩ জন নিখোঁজ

দেহরাদুন, ২০ আগস্ট ( হি.স.) : শনিবার ভোররাতে উত্তরাখণ্ডের দেহরাদুনে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়। দেহরাদুনের রাইপুর ব্লকের সারখেত গ্রামে রাত ২টো ৪৫ মিনিটে মেঘ ভাঙা বৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

উত্তরাখণ্ডে শুক্রবার-শনিবার মধ্যবর্তী রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে জনজীবন মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। রাজ্যের তিনটি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন। প্রবল বৃষ্টির কারণে তিনটি জাতীয় মহাসড়ক সহ রাজ্যের ২৮২টি রাস্তা বন্ধ রয়েছে, যার মধ্যে ৩২টি রাস্তায় আজ যান চলাচল পুনরায় চালু হয়েছে।
ভারি বর্ষণ ও মেঘভাঙা বৃষ্টির কারণে নদী-নালা প্রবল অবস্থায় থাকায় অনেক এলাকায় মানুষ আটকে পড়েছেন। তবে উদ্ধার ও ত্রাণের কাজ যুদ্ধকালীন ভিত্তিতে করা হচ্ছে। দেরাদুন, পাউরি এবং তেহরি সহ তিনটি জেলায় প্রবল বৃষ্টির কারণে রাজ্যে এখনও পর্যন্ত ৩৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭৩টি পশু মারা গেছে।

অন্যদিকে, ঋষিকেশ ও আশপাশের গ্রামাঞ্চলে বৃষ্টির কারণে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, যার জেরে শহরের কেন্দ্রস্থলে প্রবাহিত চন্দ্রভাগা, সুসুভা নদী সহ সমস্ত নালা জলাবদ্ধতা রয়েছে। মুনিকি রেটি থানা এলাকার তপোবনে বৃষ্টির জেরে জনজীবন বির্পযস্ত। দুই থেকে চার বছরের শিশুসহ তার আশেপাশে থাকা ৮১ জন আটকে পড়েছেন। তবে সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top