News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৪-এর নির্বাচন হবে আপ বনাম বিজেপির মধ্যে, হুঙ্কার শঙ্কিত মনীশ সিসোদিয়ার
Image

২০২৪-এর নির্বাচন হবে আপ বনাম বিজেপির মধ্যে, হুঙ্কার শঙ্কিত মনীশ সিসোদিয়ার

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচন হবে আম আদমি পার্টি বনাম বিজেপির মধ্যে। হুঙ্কার দিয়ে জানিয়ে দিলেন আম আদমি পার্টি (আপ)-র নেতা ও দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। গ্রেফতারির ভয়ও পাচ্ছেন তিনি, তাঁর মতে, ৩-৪ দিনের মধ্যেই তিনি গ্রেফতার হতে পারেন। আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে শুক্রবার সকালে মনীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় ১৪ ঘন্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর শনিবার সাংবাদিক সম্মেলন করেছেন মনীশ সিসোদিয়া।

এদিনের সাংবাদিক সম্মেলনে মনীশ সিসোদিয়া বলেছেন, “সিবিআই অফিসাররা আমার বাসভবনে এসেছিলেন। তাঁরা শিক্ষা মন্ত্রকের উপ-মুখ্যমন্ত্রীর কার্যালয়েও অভিযান চালায়। সমস্ত অফিসাররা দারুণ মানুষ ছিলেন, তাঁরা খুব সুন্দর আচরণ করেছিলেন। হাই কমান্ডের আদেশ মানতে হয়েছিল তাঁদের, কিন্তু আমি তাঁদের এত সুন্দর আচরণ করার জন্য ধন্যবাদ জানাতে চাই।” সিসোদিয়া বলেছেন, “যে আবগারি নীতির জন্য পুরো বিতর্কের সৃষ্টি, তা দেশের সেরা নীতি। আমরা স্বচ্ছতা এবং আন্তরিকতার সঙ্গে এটি প্রয়োগ করছিলাম। সিদ্ধান্ত পরিবর্তন করে দিল্লির উপ-রাজ্যপাল যদি নীতিটি ব্যর্থ করার ষড়যন্ত্র না করতেন, তাহলে দিল্লি সরকার প্রতি বছর কমপক্ষে ১০ হাজার কোটি টাকা পেত।”

সিসোদিয়া আরও বলেছেন, “তাঁদের সমস্যা মদ অথবা আবগারি কেলেঙ্কারী নয়। তাঁদের সমস্যা হল অরবিন্দ কেজরিওয়াল… আমার বিরুদ্ধে মামলা, আমার বাসভবন ও অফিসে অভিযান, সবটাই অরবিন্দ কেজরিওয়ালকে থামানোর জন্য… আমি কোনও দুর্নীতি করিনি। আমি শুধু অরবিন্দ কেজরিওয়ালের শিক্ষামন্ত্রী।” হুঙ্কার দিয়ে সিসোদিয়া বলেছেন, ২০২৪-এর নির্বাচন হবে আপ বনাম বিজেপির মধ্যে।” তিনি আরও বলেছেন, “হয়তো আগামী ৩-৪ দিনের মধ্যে, সিবিআই-ইডি আমাকে গ্রেফতার করবে… আমরা ভয় পাব না, আপনারা আমাদের মনোবল ভাঙতে পারবেন না… ২০২৪ সালের নির্বাচন হবে আপ বনাম বিজেপির মধ্যে।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top