News Flash

  • Home
  • দেশ
  • দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের
Image

দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের

নয়াদিল্লি, ১৪ আগস্ট ( হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা আজ ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’-এ দেশবিভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের সকলকে শ্রদ্ধা জানিয়েছেন।

রবিবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “আজ, ”বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’, আমি সেই সমস্ত বীরদের প্রতি শ্রদ্ধা জানাই যারা দেশভাগের সময় প্রাণ হারিয়েছিলেন এবং আমাদের ইতিহাসের সেই দুঃখজনক সময়ের সমস্ত শিকারের সহনশীলতা ও ধৈর্যের জন্য। এটা প্রশংসা করি।”
আজ থেকে ৭৫ বছর আগের আজকের দিনটা যথেষ্ট যন্ত্রণারই ছিল। একদিকে যখন বহু প্রতীক্ষিত স্বাধীনতার উল্লাস অন্যদিকে দেশভাগের ফলে চলেছিল অগ্নিসংযোগ, ধর্ষণ, দাঙ্গা, লুণ্ঠনের মত ঘটনা। ভারত আর পাকিস্তানের অসংখ্য মানুষ বাধ্য হয়েছিলেন নিজেদের সাজানো গোছানো সংসার ছাড়তে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, “১৯৪৭ সালের দেশভাগ ভারতীয় ইতিহাসের সেই অমানবিক অধ্যায় যা কখনই ভোলা যাবে না। দেশভাগের হিংসা ও বিদ্বেষ লক্ষাধিক প্রাণ কেড়ে নিয়েছে এবং অসংখ্য মানুষকে বাস্তুচ্যুত করেছে। তিনি বলেন, “আজ, ”বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’, আমি সেই লক্ষাধিক মানুষের প্রতি প্রণাম জানাই, যাঁরা দেশভাগের কবলে পড়েছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় লিখেছেন, ”বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ উপলক্ষ্যে আমি দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণ করে শ্রদ্ধা জানাই। দেশভাগের বেদনা ভুলতে না পেরেও যারা নতুন করে সূচনা করেছেন তাদের স্যালুট। এ দেশ কখনই দেশভাগের ভয়াবহতা ভুলবে না।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করেছেন, “আজ দেশভাগের ভয়াবহ স্মরণ দিবসে আমি দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই, এবং আমাদের ইতিহাসের সেই দুঃখজনক সময়ে যারা কষ্ট পেয়েছিল তাদের সহনশীলতা এবং ধৈর্যের জন্য প্রার্থনা করছি।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইট করেছেন যে ‘ভারত বিভাজন’ মানবতার ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়। কংগ্রেস ও ব্রিটিশরা মিলে ধর্মের ভিত্তিতে হাজার বছরের পুরনো সভ্যতা ভেঙে দিয়ে ভারতের জনসংখ্যাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল। তিনি আরও বলেন, ক্ষমতার প্রতিযোগিতা ও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার দোহাই দিয়ে কংগ্রেস নেতারা ভারত ভাগ মেনে নিয়ে রাতারাতি কোটি কোটি মানুষকে নিজের দেশে বিদেশী বানিয়ে ফেলেছে। বিশ্বের সবচেয়ে বড় মানবিক ট্র্যাজেডি, দেশভাগ দেশের আত্মাকে রক্তাক্ত করতে কাজ করেছিল।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top