News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, অনন্তনাগে জঙ্গিদের গুলিতে জখম পুলিশ কর্মী
Image

কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, অনন্তনাগে জঙ্গিদের গুলিতে জখম পুলিশ কর্মী

শ্রীনগর, ১২ আগস্ট (হি.স.): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপদ্রব বেড়েই চলেছে। এবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন একজন পুলিশ কর্মী।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার বিজবেহারা এলাকায় সিআরপিএফ ও পুলিশের যৌথ নাকা চেকিংয়ের সময় গুলি চালায় জঙ্গিরা।
হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়, জঙ্গিদের গুলিতে একজন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জঙ্গিদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সুরক্ষা বাহিনী। কিন্তু জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top