News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্রামীণ ভারতকে দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত করতে গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ : অমিত শাহ
Image

গ্রামীণ ভারতকে দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত করতে গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ : অমিত শাহ

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। শুক্রবার গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করার পর সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিটি পঞ্চায়েতে প্রাথমিক কৃষি ঋণ সমিতির জন্য পাঁচ বছরের কৌশল প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের প্রতিটি পঞ্চায়েতে সমবায় নিয়ে যাওয়ার জন্য আলাদা কৌশলের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

এদিন নতুন দিল্লিতে গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করে অমিত শাহ বলেছেন, প্রতিটি পঞ্চায়েতে প্রাথমিক কৃষি ঋণ সমিতির জন্য একটি পাঁচ বছরের কৌশল প্রয়োজন। কারণ দুই লক্ষ পঞ্চায়েতে এখনও প্রাথমিক কৃষি ঋণ সমিতি নেই৷ তিনি বলেন, সরকার তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে প্রাথমিক কৃষি ঋণ সমিতির কম্পিউটারাইজেশন অনুমোদন করেছে।

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলি গ্রামীণ ভারতকে দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকাল সমবায় সেক্টরের জন্য একটি সুবর্ণ সুযোগ। এই উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ রাজ্য সমবায় ব্যাঙ্ক, জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলি ডিসিসিবি বা পিএসিএস-কে নির্বাচিত করার জন্য পারফরম্যান্স পুরষ্কার প্রদান করেন এবং ১০০ বছরের পরিষেবার জন্য কয়েকটি স্বল্পমেয়াদী সমবায় ঋণ প্রতিষ্ঠানকে সম্মানিত করেন।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top