News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে রেখেছিলেন পা, এবার দেশের উপরাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করলেন ধনখড়
Image

অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে রেখেছিলেন পা, এবার দেশের উপরাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করলেন ধনখড়

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): প্রত্যন্ত গ্রামে জন্ম, অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে পা রেখে একের পর এক সাফল্য পাওয়ার পর এবার দেশের উপরাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করলেন জগদীপ ধনখড়। প্রত্যাশিত ভাবেই দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে পরাজিত করে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি হওয়ার আগে জগদীপ ধনখড়ের রাজনৈতিক জীবন কেমন ছিল? আইনজীবী থেকে কী ভাবেই বা হলেন রাজনৈতিক ব্যক্তিত্ব?

১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের ঝুনঝুনুতে এক প্রত্যন্ত গ্রামে জন্ম ধনখড়ের। চিত্তোরগড়ের সৈনিক স্কুলে পড়াশোনা শেষে পদার্থবিদ্যায় স্নাতক হন ধনখড়। এর পর রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। সালটা ১৯৭৯। প্রথমে আইনজীবী হিসাবে পেশাদার জীবন শুরু করেছিলেন দেশের নয়া উপরাষ্ট্রপতি। যোগ দিয়েছিলেন রাজস্থানের বার কাউন্সিলে। পরে শীর্ষ আইনজীবী পদে তাঁর উত্তরণ ঘটেছিল। ১৯৯০ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে কর্মরত ছিলেন তিনি। পাশাপাশি দেশের একাধিক হাইকোর্টেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ধনখড়ের।

রাজস্থান হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও হয়েছিলেন জগদীপ। আইনজীবী হিসাবে কাজ করতে করতেই রাজনীতির আঙিনায় পা রাখেন ধনখড়। ১৯৮৯ সালে রাজনীতিতে তাঁর অভিষেক ঘটে। রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের টিকিটে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। ১৯৯০ সালে প্রথম বার কেন্দ্রীয় মন্ত্রীর কুর্সিতে বসেন ধনখড়। এর পর ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থান বিধানসভার সদস্য ছিলেন ধনখড়। কিষানগড় কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। তবে রাজনীতিতে আসার ক্ষেত্রে তাঁর ‘অনিচ্ছা’র কথা জানিয়েছিলেন ধনখড়। অথচ সেই তিনিই সাংসদ, বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলানোর পর এবার দেশের উপরাষ্ট্রপতি হলেন।

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top