News Flash

  • Home
  • দেশ
  • রাজৌরির কাছে সেনা চৌকিতে আত্মঘাতী হামলা; দুই জঙ্গি নিকেশ, শহিদ ৩ জওয়ান
Image

রাজৌরির কাছে সেনা চৌকিতে আত্মঘাতী হামলা; দুই জঙ্গি নিকেশ, শহিদ ৩ জওয়ান

জম্মু, ১১ আগস্ট (হি.স.): জম্মু-কাশ্মীরের রাজৌরির কাছে ভারতীয় সেনাবাহিনীর চৌকিতে আত্মঘাতী ফিদায়েঁ হামলা চালাল দুই সন্ত্রাসবাদী। রাজৌরি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনাবাহিনীর পরগল সেনা চৌকিতে বৃহস্পতিবার ভোররাতে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে, ভোররাতের অন্ধকারে দুই সন্ত্রাসবাদী আত্মঘাতী হামলা চালায়। পরে সুরক্ষা বাহিনীর গুলিতে দুই জঙ্গি মারা পড়েছে। সন্ত্রাসী হামলায় ৩ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। সন্ত্রাসী হামলায় আহতদের মধ্যে সেনাবাহিনীর একজন অফিসারও রয়েছেন। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন ১৬ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দর সিং।

রাজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। এক সেনা কর্তা বলেন, ‘‘আশপাশের এলাকায় আরও কয়েক জন অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।’’ সেনা সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা লাগোয়া ওই চৌকিতে হামলাকারীরা দুই জঙ্গি আদতে আত্মঘাতী (ফিদায়েঁ) বাহিনীর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তারা পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার সদস্য।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top