News Flash

Image

Accident :নলবাড়ির রামপুরে ভয়ংকর সড়ক দুৰ্ঘটনা, গুরুতর আহত দুই, সংকটজনক এক

নলবাড়ি (অসম), ৩১ জুলাই (হি.স.) : নলবাড়ি জেলার অন্তর্গত বরক্ষেত্ৰী বিধানসভা এলাকাধীন রামপুরে এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক স্কুটার আরোহী। আহতদের স্কুটার আরোহী আব্দুল কাদের এবং পথচারী সফিকুল আলি বলে পরিচয় পাওয়া গেছে। তাঁদের এজনকে মুকালমুয়া সরকারি হাসপাতাল এবং অপরজনকে বরপেটা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

আজ রবিবার স্থানীয় থানার ওসি জানান, গতকাল শনিবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ হাজো দৌলাশাল রোডের রামপুরে সংঘটিত হয়েছে সড়ক দুৰ্ঘটনাটি। তিনি জানান, তীব্রগতিতে এএস ০১ ইকিউ ০৪৪৩ নম্বরের একটি অ্যাকটিভা মডেলের স্কুটার সফিকুল আলি নামের এক পথচারীকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। ধাক্কা এতই প্রবল ছিল যে, স্কুটারের আরোহী আব্দুল কাদের এবং পথচারী সফিকুল রাস্তার দুপাশে ছিটকে পড়েন। স্কুটারটি বরপেটার দিকে যাচ্ছিল।

ওসি জানান, দুৰ্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশের দল গিয়ে স্কুটার আরোহী ও পথচারীকে রক্তাক্ত অবস্থায় মুকালমুয়া হাসপাতালে নিয়ে ভরতি করিয়েছিলেন। তবে স্কুটার আরোহী আব্দুল কাদেরের শারীরিক অবস্থা গুরুতর বলে পরবর্তীতে তাঁকে বরপেটা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top