News Flash

  • Home
  • প্রধান খবর
  • তারুণ্যেই নিহিত প্রকৃত বল, দেশের দক্ষতা শক্তিকে কাজে লাগাতে হবে : এন ভি রামানা
Image

তারুণ্যেই নিহিত প্রকৃত বল, দেশের দক্ষতা শক্তিকে কাজে লাগাতে হবে : এন ভি রামানা

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): তারুণ্যেই নিহিত ভারতের প্রকৃত শক্তি। দেশের দক্ষতা শক্তিকে কাজে লাগাতে হবে, ভারতই এখন বৈশ্বিক শূন্যতা পূরণ করছে। এমনই অভিমত পোষণ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত প্রথম অল ইন্ডিয়া ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষের বৈঠকে প্রধান বিচারপতি এন ভি রামানা বলেছেন, সমগ্র বিশ্বের পাঁচভাগের একভাগ যুবক ভারতে বাস করে। দক্ষ কর্মীরা আমাদের কর্মশক্তির মাত্র ৩ শতাংশ, আমাদের দেশের দক্ষতা শক্তিকে কাজে লাগাতে হবে, ভারতই এখন বিশ্বব্যাপী শূন্যতা পূরণ করছে।”

প্রধান বিচারপতি এন ভি রামানা আরও বলেছেন, ন্যায়বিচারের উপলব্ধি সামাজিক মুক্তির একটি হাতিয়ার। বর্তমানে আমরা যদি ন্যায়বিচার নিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছতে সক্ষম হয়েছি, তাহলে আমাদের ধন্যবাদ জানাতে হবে দক্ষ বিচারক, সাহসী আইনজীবী এবং সরকারকে। প্রধান বিচারপতি আরও বলেছেন, জেলা বিচার বিভাগীয় অফিসাররা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার যোগাযোগের প্রথম বিন্দু। জেলা বিচার বিভাগের অভিজ্ঞতার ভিত্তিতে বিচার বিভাগের জনমত তৈরি হয়। জেলা বিচার বিভাগকে শক্তিশালী করা প্রয়োজন। প্রসঙ্গত, প্রথম অল ইন্ডিয়া ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজুও উপস্থিত ছিলেন।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top