News Flash

Image

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৩২ জন

কলকাতা,২৬ জুলাই (হি. স.): রাজ্য জুড়ে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৩২ জন।মঙ্গলবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৩২ জন। কলকাতাতেই একদিনে আক্রান্ত ২২৪ জন। সংক্রমণের দিক থেকে একদিনে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৮৫ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ১১৪ জন। তবে স্বস্তিজনকভাবে এ রাজ্যের বাকি সব জেলায় একদিনে সংক্রমিতের সংখ্যা একশোর নিচে। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৮৭ হাজার ৭১৫ জন।

এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন কলকাতায় মৃত্যু দু’জনের। বাংলায় একদিনে মৃত ৭। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৩৪ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২,৫৯৫ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ২৫ হাজার ৯৪ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ২০,৮১৮ জন। আর হাসপাতালে ভরতি ৪৬৯ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী ২১,২৮৭। যা গতকালের তুলনায় সামান্য কমেছে। একদিনে মোট করোনা পরীক্ষা হয়েছে ১৩,৬১৬ । যার ফলে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৫,৯১৮,৮৬৪ ।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top