News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura::ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে লুটপাট চালাল দুষ্কৃতীকারীরা
Image

Tripura::ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে লুটপাট চালাল দুষ্কৃতীকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷  বিশালগড় থানাধীন নদীলাখ  এলাকায় শুক্রবার রাতে দুষ্কৃতীকারীরা এক গরীব দোকানের দোকান ভাঙচুর করেছে এবং যাবতীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
দুষ্কৃতীকারীরা রেহাই দিলো না  এক গরিব ব্যক্তির দোকানও৷ গতকাল গভীর রাতে  বিশালগড় থানাধীন নদীলাখ  এলাকার  নাসির মিয়ার দোকান  ভাঙচুর এবং লুটপাট চালায় দুসৃকতিকারীরা৷ আজ সকালে দোকানের মালিক নাসির মিয়া দোকান খুলতে এসে এই ঘটনা দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন৷ উনার চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে  তদন্ত শুরু করে৷ কিন্তু কেন, কে বা কারা  হতদরিদ্র নাসির মিয়ার দোকান এভাবে  ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে সেই ব্যাপারে কিছুই বলতে পারছেন না দোকানের মালিক নাসির মিয়া৷ তিনি জানিয়েছেন এক মাস আগে বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে এই দোকানটি  তৈরি করেছেন৷ নাসির মিয়ার উপার্জনের জন্য  এই দোকানটাই  ছিল একমাত্র সম্বল৷ কিন্তু রাতের আঁধারে দুষ্কৃতীকারীরা এই উপার্জনের সম্বল টুকু  ধবংস করে দিয়েছে৷   তিনি বন্ধন ব্যাংকের সেই ঋণ কিভাবে পরিশোধ করবেন  তা  কোনোভাবেই ভেবে উঠতে পারছেন না৷  ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top