News Flash

  • Home
  • খেলা
  • Cricket:ভারতীয় দলের জার্সি স্পনসরের কাছে পাওনা ৮৬ কোটি টাকা! অভিযোগ বিসিসিআইয়ের
Image

Cricket:ভারতীয় দলের জার্সি স্পনসরের কাছে পাওনা ৮৬ কোটি টাকা! অভিযোগ বিসিসিআইয়ের

নয়াদিল্লি, ২২ জুলাই ( হি.স.) : ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসরকারী সংস্থার কাছে বোর্ডের মোটা টাকা বকেয়া! ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, দলের জার্সি স্পনসরকারী সংস্থার কাছে বোর্ডের মোটা টাকা বকেয়া, যার পরিমাণ প্রায় ৮৬ কোটি টাকা। এছাড়া জানা গিয়েছে, ভারতীয় দলের মূল স্পনসরও পালটাতে চলেছে । এখন যারা মূল স্পনসর তারা অন্য এক সংস্থাকে দায়িত্ব দেবে বলে জানা গিয়েছে।

এখন ভারতীয় বোর্ডের জার্সি স্পনসর করে এক অনলাইন শিক্ষামূলক অ্যাপ। ২০১৯ সাল থেকে তাদের সঙ্গে চুক্তি হয়েছিল বোর্ডের। বছরে ১০ শতাংশ করে টাকা বাড়ানোর চুক্তি হয়েছিল। এই বছর এপ্রিল মাসে চুক্তি সই হয়। ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি রয়েছে। বিসিসিআইয়ের সূত্র থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বোর্ড ওই সংস্থার কাছে ৮৬ কোটি ২১ লক্ষ টাকা পায়। যদিও বোর্ডের অভিযোগ মানতে নারাজ ওই সংস্থা। তাদের দাবি বোর্ডের সঙ্গে আমাদের চুক্তির সময়সীমা বাড়ানোর কথা চলছে তবে এখনও তাতে সিলমোহর পড়েনি। সেই সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত হলে চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হবে। আমাদের তরফে কোনও টাকা বাকি নেই।”

২০১৯ সালে ওই সংস্থার সঙ্গে বোর্ডের চুক্তির আগে এক মোবাইল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি ছিল বোর্ডের। ভারতীয় দলের মূল স্পনসর যে সংস্থা, তারাও দায়িত্ব ছেড়ে দিতে চাইছে। তারা অন্য এক সংস্থার হাতে দায়িত্ব তুলে দিতে চায় বলে জানা গিয়েছে। বোর্ডের সঙ্গে ২০১৯ সালে চার বছরের চুক্তি হয়েছিল তাদের। চার বছরে ৩২৬ কোটি ৮০ লক্ষ টাকার চুক্তি হয়েছিল। ম্যাচ প্রতি প্রায় ৩ কোটি ৮০ লক্ষ টাকার সেই চুক্তি অন্য এক সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top