News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident:তেলিয়মুড়ায় দূর্ঘটনায় আহত পাঁচ, বিঘ্নিত যান চলাচল
Image

Accident:তেলিয়মুড়ায় দূর্ঘটনায় আহত পাঁচ, বিঘ্নিত যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জুলাই৷৷  ত্রিমুখী যান সংঘর্ষে খানিক সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক৷ ঘটনা বুধবার সকালে তেলিয়ামুড়া থানা এলাকার খামতিং বাড়ি এলাকায়৷ এই পথ দুর্ঘটনায় আহত পাঁচ জন যাত্রী৷ এর মধ্যে তিনজন মহিলা যাত্রী৷
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়ার দিক থেকে টিআর-০৬-বি-১৭০৯ নম্বরের একটি লরি তেলিয়ামুড়ার দিকে আসার পথে এবং উল্টো দিক থেকে টিআর-০১-বি- ৩১৭৯ নম্বরের একটি ম্যাক্স গাড়ি যাত্রী নিয়ে তেলিয়ামুড়া হয়ে আমবাসার দিকে যাবার পথে বাঁক নিতে গিয়ে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়৷ দুই গাড়ির সংঘর্ষের পর পরই অপর আরেক টিআর-০৩-এফ-২৭২৬ নম্বরের মারুতি ভ্যান গাড়িটিও একই স্থানে দুর্ঘটনা গ্রস্থ হয়৷ ত্রিমুখী যান দুর্ঘটনায় বেশ কিছুক্ষণ সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক পথ৷ পরবর্তীতে ঘটনার খবর আসে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্মীদের কাছে৷ তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীদের সহযোগিতায় তিনটি গাড়িকে জাতীয় সড়কের রাস্তার পাশে দাঁড় করায় এবং যান চলাচল স্বাভাবিক করে৷ অপরদিকে দুর্ঘটনাগ্রস্থ ম্যাক্স গাড়িটিতে থাকা পাঁচজন যাত্রী যথাক্রমে কবিতা সরকার বৈদ্য (৪০), ডালিম ঘোষ (৪৮), সবিতা দাস (৪৫), উত্তম কুমার দাস(৫০), সান্তু ভট্টাচার্য্য (৪৪)  আহত হয়৷ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top