News Flash

  • Home
  • বিদেশ
  • Srilanka:শ্রীলঙ্কার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিঙ্ঘে, আপাতত সামলাবেন দায়িত্ব
Image

Srilanka:শ্রীলঙ্কার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিঙ্ঘে, আপাতত সামলাবেন দায়িত্ব

কলম্বো, ১৫ জুলাই (হি.স.): শ্রীলঙ্কার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিঙ্ঘে। শুক্রবার শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য তাঁকে শপথবাক্য পাঠ করান। শ্রীলঙ্কার সংসদের অধ্যক্ষ মাহিন্দা ইয়াপা আবেইওয়ার্দানা এদিন সকালেই জানান, গোতাবায়া রাজাপাক্সের পাঠানো পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। এর প্রেক্ষিতে আগামীকাল সংসদে অধিবেশন ডাকা হয়েছে। সংবিধানের নিয়ম মেনে সাত দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ততদিন পর্যন্ত রনিল বিক্রমাসিঙ্ঘে কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে যেভাবে দায়িত্ব সামলাচ্ছেন, তা পালন করবেন।

এদিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, রনিল অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আগামী ২০ জুলাই পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ২২৫ জন সদস্য নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে গোতাবায়া ইস্তফার দেওয়ার পর শনিবার বসছে পার্লামেন্টের বিশেষ অধিবেশন। পার্লামেন্টের স্পিকার জনতার কাছে আবেদন জানিয়েছেন দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য। তিনি জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার মধ্যে দেশের এমপিদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আবেদন করেছেন।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top