News Flash

  • Home
  • দেশ
  • PM Modi :ওজন প্রায় ৯৫০০ কেজি, নতুন সংসদ ভবনের ছাদে ব্রোঞ্জের জাতীয় প্রতীকের মোড়ক উন্মোচিত
Image

PM Modi :ওজন প্রায় ৯৫০০ কেজি, নতুন সংসদ ভবনের ছাদে ব্রোঞ্জের জাতীয় প্রতীকের মোড়ক উন্মোচিত

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): নতুন সংসদ ভবনের ছাদে ৬.৫ মিটার উচ্চতার ব্রোঞ্জের জাতীয় প্রতীকের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে ৬.৫ মিটার দীর্ঘ ব্রোঞ্জের জাতীয় প্রতীকের মোড়ক উন্মোচন করার পর নতুন সংসদ ভবনের কাজে নিয়োজিত কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক মোড়কের ধারণার স্কেচ এবং প্রক্রিয়াটি ক্লে মডেলিং/কম্পিউটার গ্রাফিক থেকে ব্রোঞ্জ ঢালাই এবং পলিশিং পর্যন্ত প্রস্তুতির আটটি বিভিন্ন ধাপ পেরিয়েছে।

জাতীয় প্রতীকটি ব্রোঞ্জ দিয়ে তৈরি, যার মোট ওজন ৯৫০০ কেজি এবং উচ্চতা ৬.৫ মিটার। এটি নতুন সংসদ ভবনের কেন্দ্রীয় ফোয়ারের শীর্ষে উন্মোচিত করা হয়েছে। প্রতীকটিকে টিকিয়ে রাখার জন্য প্রায় ৬,৫০০ কেজি ওজনের ইস্পাতের একটি সহায়ক কাঠামো তৈরি করা হয়েছে। এদিন পূজার্চনা করার পর ব্রোঞ্জের জাতীয় প্রতীকের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ প্রমুখ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top