News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই,পর্যবেক্ষণ হাই কোর্টের
Image

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই,পর্যবেক্ষণ হাই কোর্টের

কলকাতা, ৫ জুলাই (হি. স.) : কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই ছাত্রছাত্রীদের। এই পর্যবেক্ষণ জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই হবে। মঙ্গলবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে সিঙ্গেল বেঞ্চও অফলাইন পরীক্ষার পক্ষেই রায় দেয়। তার পর পড়ুয়ারা ডিভিশন বেঞ্চে আবেদন জানান। মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে রায়কে বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশ, পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ থাকলে, তা পরীক্ষা নিয়ামককে জানাতে হবে। আবেদনকারীদের অভিযোগ ছিল, প্রায় ৬ মাস কোনও ক্লাসই হয়নি। সে কারণে সিলেবাস শেষ হয়নি। তাই অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। যদিও হাইকোর্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষা অফলাইনেই হবে। এই বিষয়ে পরীক্ষা নিয়ামকের কাছে আবেদন জানানো যাবে।

এছাড়াও অফলাইন পরীক্ষা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়ে ছিল। সেই মামলাতে একই রায় দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরেই শুরু হয় পড়ুয়া বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবিতে আদালতে যান পড়ুয়ারা।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top