News Flash

  • Home
  • দেশ
  • Manipur Landslide:মণিপুর ধসে মৃত জওয়ান মহিউদ্দিনের দেহ ফিরছে বসিরহাটের গ্রামে
Image

Manipur Landslide:মণিপুর ধসে মৃত জওয়ান মহিউদ্দিনের দেহ ফিরছে বসিরহাটের গ্রামে

কলকাতা, ৩ জুলাই ( হি. স.) : মণিপুরের ধসে চাপা পড়ে মৃত বসিরহাটের জওয়ান মহিউদ্দিনের কফিনবন্দি দেহ রবিবার দুপুরে গ্রামের বাড়িতে পৌঁছবে। এদিন মণিপুর থেকে দুপুর ১২টায় দমদম বিমানবন্দরে নামবে মহিউদ্দিনের দেহ।সেখান থেকে সড়কপথে তাঁর কফিনবন্দি দেহ পৌঁছবে বাড়িতে। এদিকে মহিউদ্দিনের মৃত্যুর খবর শোনার পর থেকেই শোকস্তব্ধ গোটা গ্রাম। গ্রামের ছেলেকে শেষ বিদায় জানাতে তৈরি বসিরহাট ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দারা।

জানা গিয়েছে, দমদম বিমানবন্দরে নামার পর তাঁর মৃতদেহ রাজারহাট হাড়োয়া রোড হয়ে সোজা বসিরহাটের বাড়িতে এসে পৌঁছবে। সেখানে নিহত জওয়ানকে শ্রদ্ধা জানাবেন পরিবার ও এলাকার মানুষ। তারপর গান স্যালুটের মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে মহিউদ্দিনের। উপস্থিত থাকবেন এলাকার জনপ্রতিনিধিরা।দাদার শেষকৃত্য সম্পন্ন করবেন গোর্খা রেজিমেন্টের ১০৭ নম্বর ব্যাটলিয়নের সদস্য ভাই শেখ মিয়াজুদ্দিন।
২০২১ সালের আগস্টে মহিউদ্দিনের বদলি হয়েছিল মণিপুরের নালে জেলায়। তিনি ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের গোর্খা রেজিমেন্টের সদস্য ছিলেন। মহিউদ্দিনের মতো তাঁর ছোট ভাই মিয়াজুদ্দিনও সেনাবাহিনীকে কর্মরত।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top