News Flash

  • Home
  • খেলা
  • Football:পিত্রাকামি ফুটবলে গোলের বন্যা, ভত্র সাধনের হ্যাটট্রিক, জম্পুই জয়ী
Image

Football:পিত্রাকামি ফুটবলে গোলের বন্যা, ভত্র সাধনের হ্যাটট্রিক, জম্পুই জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। মুষলধারে বৃষ্টির পর মাঠে জল কমতেই আবার বণ্যা। এবার গোলের বণ্যা। জম্পুই প্লে সেন্টারের কাছে বিধ্বস্ত হলো  খুইপুলুং প্লে সেন্টার। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন(‌ পিত্রা কামি ক্লাব)‌। শনিবার ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধ্যান্য নিয়ে খেলতে থাকেন জম্পুই প্লে সেন্টারের ফুটবলাররা। দক্ষতা, শক্তি এবং বল নিযন্ত্রণে খুমপুই দলের থেকে অনেকটাই এগিয়ে ছিলো জম্পুই এর ফুটবলাররা। প্রথমার্ধেই জম্পুই এগিয়ে যায় ৭-‌০ গোলে। শেষ পর্যন্ত ১০-‌১ গোল জয় পায় জম্পুই। বিজয়ী দলের পক্ষে ভত্র সাধন জমাতিয়া হ্যাটট্রিক করেন।  এছাড়া দলের পক্ষে কৌতল জমাতিয়া দুটি, জামেন জমাতিয়া, শিবা দেববর্মা, সঞ্জীৎ দেববর্মা এবং মঙ্গল সিং দেববর্মা একটি ওগল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন বিশ্ব মানিক জমাতিয়া। খেলা পরিচালনা করেন সরল কুমার জমাতিয়া।  প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top