News Flash

Image

ISKCON:আগামীকাল রথযাত্রা, ইসকনের আয়োজন

আগরতলা, ৩০ জুন : আগামীকাল রথযাত্রা। হিন্দু ধর্মাবলম্বীদের আরেকটি পবিত্র উৎসব। রাজ্যের প্রায় সর্বত্রই হিন্দু ধর্মাবলম্বীরা এই পবিত্র উৎসবে জগন্নাথ দেবের আরাধনায় ব্রতী হন। করোনার প্রকোপ কাটিয়ে এবার মহা ধুমধামে রথযাত্রা পালিত হবে।

রাজধানীর ইসকন মন্দিরে রথ যাত্রার আয়োজন করা হয়েছে। এই রথযাত্রাকে কেন্দ্র করে সাতদিনব্যাপী চলবে অনুষ্ঠান। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ইসকন মিশন আগরতলার সহ-সভাপতি গোবিন্দ দাস।

তিনি আরো জানান, শুক্রবার সকালে রাজধানীর মঠ চৌমুহনীস্থিত ইসকন মন্দিরে পুজো দিয়ে এবারের রথ উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিকেলে অনুষ্ঠিত হবে রথযাত্রা। ওই সময় উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি বলেন, আগরতলা ইসকনের  তরফ থেকে তিনটি রথ বের করা হচ্ছে। রথগুলি শহর পরিক্রমা করে সেখান থেকে এমবিবি ক্লাবস্থিত মাসির বাড়িতে যাবেন। উল্টো রথ অনুষ্ঠিত হবে ৯ই জুলাই।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top